ICT suggestion for Class 11-12
|
|
প্রথম অধ্যায়
১। বিশ্বগ্রাম কী? বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলো কী কী? বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলোর নাম লিখ। বিশ্বগ্রাম বাস্তবায়নের ফলে প্রাপ্ত সুবিধাসমূহ লিখ।
২। ই-লার্নিং কী? ই-এডুকেশন কী? ডিজিটাল ক্লাস তৈরি করতে কী কী প্রয়োজন? শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে ব্যাখ্যা কর।
৩। ভার্চুয়াল রিয়েলিটি কী? প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব আলোচনা কর। ভার্চুয়াল রিয়েলিটির সুবিধাগুলো কী কী হতে পারে?
৪। ক্রায়োসার্জারি বা ক্রায়োথেরাপি কী? কিভাবে ক্রায়োসার্জারি করা হয়?
৫। বায়োমেট্রিক্স কী? এর উদ্দেশ্য কী? বায়োমেট্রিক্স এর জন্য কী ধরনের ডাটা বিবেচনা করা হয়?
৬। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার ও প্রক্রিয়া কী?
৭। ন্যানোটেকনোলজি কী? ন্যানোটেকনোলজির প্রয়োগ ও ব্যবহার কী? ন্যানোটেকনোলজিতে বিবেচ্য বিষয়গুলো কী কী?
৮। নৈতিকতা কী? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা সম্পর্কে তোমার অভিমত লিখ।
দ্বিতীয় অধ্যায়
১। ডেটা কমিউনিকেশন কী? ডেটা কমিউনিকেশনের উপাদানগুলো বর্ণনা কর।
২। ডেটা ট্রান্সমিশন স্পীড বা ব্যান্ডউইডথ কী ও কতপ্রকার উদাহরনসহ লিখ।
৩। অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা কর এবং দুটির পার্থক্যগুলো লিখ।
৪। ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার ও কী কী?
৫। ফাইবার অপটিক ক্যাবল কী? ফাইবার অপটিক ক্যাবলের গঠন ও প্রকারভেদ বর্ণনা কর। স্যাটেলাইট ও ওয়্যারলেস কমিউনিকেশনের সাথে ফাইবার অপটিকের তুলনা কর।
৬। PAN, LAN, MAN, WAN সম্পর্কে আলোচনা কর।
৭। মডেম কী? ডেটা আদান প্রদানে মডেমের ভূমিকা লিখ।
৮। টপোলজি কী? টপোলজি কত প্রকার? সবগুলো টপোলজির মধ্যে ব্যয়, কেন্দ্রীয় ডিভাইস নির্ভরশীলতা, ডেটা সিকিউরিটি, ডেটা ট্রাফিক, নতুন কানেকশান, নেটওয়ার্কের একক উপাদানের নির্ভরশীলতা নিয়ে তুলনা কর।
তৃতীয় অধ্যায় (প্রথম অংশ)
১। সংখ্যাপদ্ধতি কী? সংখ্যাপদ্ধতির বেজ বা ভিত্তি বলতে কী বুঝ? বিভিন্নপ্রকারের সংখ্যাপদ্ধতির বর্ণনা দাও।
২। কোড কী? BCD, EBCDIC, ASCII, Unicode, Alphanumeric code কী, কত বিটের, পূর্ণরুপ কী বর্ণনা কর।
৩। রুপান্তর কর: (1306.8)10 = (?)16,8,2
৪। রুপান্তর কর: (7BD.A)16 = (?)8,10
৫। ২ এর পরিপূরকের সাহায্যে ৯৬ ও ৬৯ এর মধ্যে পার্থক্য কত প্রকাশ কর।
৬। ৮ বিট রেজিস্টারের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা কত? ১৫০ সংখ্যাটি রেজিস্টার ভেল্যু আকারে প্রকাশ কর।
তৃতীয় অধ্যায় (দ্বিতীয় অংশ)
১। দুই চলকের জন্য এবং তিন চলকের জন্য ডি মরগানের উপপাদ্য দুটি বিবৃত কর।
২। লজিক গেইট বলতে কী বুঝ? মৌলিক লজিক গেইটসমূহ কী কী?
৩। সর্বজনীন গেইট বলতে কী বুঝ? সর্বজনীন গেইট দুটির বর্ণনা দাও।
৪। মৌলিক গেইট দ্বারা Ex-OR, Ex-NOR, Half Adder
৫। NAND Gate Ex-OR, Ex-NOR, Half Adder
৬। NOR Gate Ex-OR, Ex-NOR, Half Adder
৭। ফুল অ্যাডার কী? ফুল অ্যাডার বাস্তবায়ন কর।
৮। হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন কর।
৯। এনকোডার কী? একটি ৮ লাইন থেকে ৩ লাইন এনকোডার বর্ণনা কর।
১০। ডিকোডার কী? একটি ৩ লাইন থেকে ৮ লাইন ডিকোডার বর্ণনা কর।
বিদ্র: সরলীকরণের সিস্টেমগুলো, সার্কিট অংকন করা ভালোভাবে অনুশীলন করবে।
চতুর্থ অধ্যায়
১। ওয়েবসাইট কী? ওয়েবসাইটের কাঠামো কত প্রকার ও কী কী? ডায়নামিক ও স্ট্যাটিক ওয়েবসাইটের পার্থক্য লিখ।
২। একটি HTML পেজের মৌলিক বিষয়গুলো কী কী?
৩। ট্যাগ কী? ট্যাগ কত প্রকার ও কী কী? ট্যাগ লেখার নিয়মাবলী লিখ।
৪। আইপি এড্রেস ও ডোমেন নেম কী? URL কী এবং এর বিভিন্ন অংশ বর্ণনা কর।
৫। ফরম্যাটিং কী? বহুল ব্যবহৃত ১০ টি ফরমেটিং ট্যাগের নামসহ কাজ লিখ।
৬। লিস্ট কত প্রকার ও কী কী? এর মাধ্যমে লিস্ট লেখার প্রক্রিয়া বর্ণনা কর।
৭। হাইপার লিংক কত প্রকার ও কী কী? HTML প্রত্যেক প্রকারের একটি করে হাইপারলিংক গঠন কর।
৮। 300px দৈঘ্য ও 200px প্রস্থের flower.jpg নামক একটি ছবিকে ওয়েবপেজের ডানপাশে রেখে একটি HTML দ্বারা তৈরি কর।
৯। HTML দ্বারা একটি টেবিল তৈরি কর। rowspan ও colspan করে হলুদ ব্যাকগ্রাউন্ডের একটি টেবিল তৈরি কর।
পঞ্চম অধ্যায়
১। কম্পাইলার ও ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
২। ফারেনহাইট ও সেলসিয়াস পরস্পর রুপান্তরের সি প্রোগ্রাম, অ্যালগরিদম ও ফ্লোচার্ট আঁক।
৩। ১+২+৩+---------+N ধারাটির যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম, অ্যালগরিদম ও ফ্লোচার্ট আঁক। (use for, if goto, do---while,while )
৪। একটি বৃত্ত ও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি-প্রোগ্রাম, অ্যালগরিদম ও ফ্লোচার্ট আঁক।
৫। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়, যোগফল নির্ণয় ও গড় নির্ণয়ের সি প্রোগ্রাম, অ্যালগরিদম ও ফ্লোচার্ট আঁক। (use for, if goto, do---while,while )
৬। কিবোর্ড থেকে ইনপুট নিয়ে যোগফল, বিয়োগফল, গুনফল, ভাগফল ও ভাগশেষ নির্ণয়ের সি প্রোগ্রাম, অ্যালগরিদম ও ফ্লোচার্ট আঁক।
৭। লিপ ইয়ার নির্ণয়ের সি প্রোগ্রাম, অ্যালগরিদম ও ফ্লোচার্ট আঁক।
ষষ্ঠ অধ্যায়
১। ডেটাবেজ ম্যানেজমেন্ট বলতে কী বুঝ? ডেটাবেজ ম্যানেজমেন্টের কাজ লিখ।
২। কুয়েরি কত প্রকার ও কী কী? ডেটাবেজ সফটওয়্যারে কুয়েরি কিভাবে তৈরি করতে হয়? কুয়েরির কাজ কী?
৩। ডেটাবেস রিলেশান কী? রিলেশান তৈরির শর্ত কী কী? রিলেশানের প্রকারভেদ আলোচনা কর।
৪। ডেটাবেস ইনডেক্সিং কী? ইনডেক্সিং এর সুবিধা ও অসুবিধাগুলো লিখ।
৫। ডেটা এনক্রিপশন বলতে কী বুঝ? এনক্রিপ্ট করার কয়েকটি পদ্ধতির নাম লিখ। সিমেট্রিক ও অ্যাসিমেট্রিক এনক্রিপশন বর্ণনা কর।
৬। ডেটা টাইপ কী? বিভিন্ন প্রকার ডেটা টাইপ বর্ণনা কর।
৭। প্রাইমারী কী ও ফরেন কী ব্যবহার করে টেবিলের মধ্যে কিভাবে রিলেশান তৈরি করা যায়?
Â
Prepared by: MD Mohaiminul Islam Shovon, B.Sc in Electronics and Communication Engineering(ECE)
Director: Best Care, President: Excel Your Life IT & Science Foundation
Categories: Education
Post a Comment
Oops!
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.